মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে সাকসেস ভিষণ লিমিটেড আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
বুধবার (৫অক্টোবর) সকাল ১১টায় আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের হলরুমে সাকসেস ভিষণ লিমিটেড এর কাজিপুর উপজেলা শাখার সভাপতি আবু বাশির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাকসেস ভিষণ লিমিটেড এর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সাকসেস ভিষণ লিমিটেড এর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বক্তব্য রাখেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আমিনুল ইসলাম এসময় কাজিপুর উপজেলা সাকসেস ভিষণ লিমিটেড এর সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।