মোঃ সাইফুল্লাহ মনসুর।।

“না তুমি যুক্তির,
না তুমি জ্ঞানের,
না তুমি প্রজ্ঞার।
তুমি শুধু আমার
অনুভবের।
আবেগের
অনিরুদ্ধ প্রবলতায়,
অস্তিত্বের
গভীরতম কন্দরে,
রয়েছো তুমি
এক অনন্যতায়,

হে অন্তরযামি।”