রাশিদা য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।
আশা মরীচিকা সম- স্বপ্ন দেখার নেই শেষ,
অজানার উদ্দেশ্যে ছুটে চলা দুর্গম গিরি মরুকান্তার
এই তো জীবন।
অন্তহীন আকাঙ্ক্ষা-এক পৃথিবী জোড়া স্বপ্ন সাধ;
পাওয়া না পাওয়া ব্যর্থতার স্মৃতি নিয়ে,
তবুও চলে যেতে হয় এটাই তো নিয়ম পৃথিবীর
এইতো জীবন!
নিয়ে যায় গন্তব্যে সময় একসময়,
শত ব্যস্ততা- থাক কাজ শত তবুও যেতে হয়
অন্তিম যাত্রাপথের ডাক,
মৃত্যুদূত আদরে অথবা অনাদর অবহেলায়
আপন কৃতকর্মে জানাবে সওগাত;
কিছু জানা বোঝার দেবেনা সময় কোশ্চেনকালেও
এক মুহূর্তকাল!
যার যখন ফুরাবে সময় আসলে সমন যেতে হবে
আপন ঘর,
হয়ে যাবে পর অচেনা হবে জগত সংসার;
এইতো জীবন!
ক্ষনিকের পৃথিবী নশ্বর জীবন নয় কিছু আপন,
আমার আমার করা ছাড়ো ভেবে দেখো ভীষণ;
হিসেবে গরমিল পূণ্যের খাতায় শূন্য!
যদি জানতে চাও মৃত্যু কত কাছের বন্ধু
না চাইতে তবুও সন্নিকটে- কত যে আপনার;
দু’চোখের মাঝে যতটুকু আছে তফাৎ
তার চেয়েও বেশি কাছের জেনে রাখ ভাই,
বিবেক বুদ্ধি দিয়ে করো একবার করা যায় যাচাই!
নগদ পাবার আশা ছাড়ো টাকা আনা পায়-
কর কিছু পূণ্য উত্তম কাজ, সুন্দর আচরণ
নামাজ, রোজা, হজ্জ যাকাত আনো পরিপূর্ণ ঈমান,
ধনসম্পদ, অর্থ প্রাচুর্য, ভোগ বিলাসিতা বাড়িঘর-
একদিন সব হবে পর।
প্রস্তুত রেখো নিজেকে-পড়ো তওবা ইস্তেগফার
দাও জবাব নিজের কাছেই কৃতকর্মের ইশতেহার;
রাতের আঁধার পেরিয়ে উঠবে কি নতুন সূর্য হবে কি ভোর-
দু’চোখ বন্ধ করে ঘুমালে হবে কি সকাল?
সত্য ন্যায়ের পথে মনুষ্যত্বের ফুলে জেগে ওঠো,
বিবেক বুদ্ধি দিয়ে এগিয়ে চলো,
উপলব্ধি করো- অন্তর্দৃষ্টি দিয়ে চেয়ে দেখো,
দরজায় কড়া নাড়ছে সজরে ওই ঐ তো
মাইকে হচ্ছে ঘোষণা মৃত্যু সংবাদ;
ডাকছে কাক-চারিদিকে ছড়িয়ে পড়ছে এলার্ম
পরনে সাদা কাফন আর সুরমা আতর-
খানিক বাদেই জানাজা দাফন ঠিকানা হবে কবর ঘর;
এইতো জীবন!!
২০২২