মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে খরিপ১/২০২১-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ”র সভাপতিত্বে ও কৃষি সম্পসারন অফিসার হুমায়ূন কবিরের সঞ্চালন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী। সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি। উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মুকুল প্রমুখ। এ সময় চাষীদের মাঝে পেঁয়াজের বীজ,সার,কীটনাশক, লাইলন সুতা ও পলিথিন প্রদান করা হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।।