দৈনিক পদ্মা সাংবাদ।visit for latest Bangla news 25/7 www.padmasangbad.com
যশোর সরকারি এমএম কলেজের অর্থনীতি বিভাগে বৃহস্পতিবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের বিষয় ছিল ‘টেকসই উন্নয়ন অভীষ্ট : কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশ’। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের অনেক উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বেড়েছে। বেড়েছে কর্মসংস্থান। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম। অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর নাসিম রেজার সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এনাম হোসেন, বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আখতার হোসেন, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মহিউদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম প্রমুখ।