দৈনিক পদ্মা সংবাদ।
visit for Bangla latest news 24/7
www.padmasangbad.com

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

০৪ নভেম্বর ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ ফুটওভার ব্রিজের নিচে ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী নূর ইসলাম নুরু (৩৮), পিতা-মৃত আলী আশরাফ তিতু মিয়া, মাতা-বিলাত, স্থায়ী সাং-ধনপুর, বালুয়ারচর, ৬নং ওয়ার্ড, জগন্নাথপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে মাদকদ্রব্য ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।