মোঃ আব্দুর রহমান অনিক।।

দর্শনা পৌরসবার মেয়র, দর্শনা পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মতিয়ার রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দর্শনা পৌরসভার পৌর সভাকক্ষে সোমবার দুপুরে দর্শনা পৌরসভার উদ্যোগে দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল আলম,দর্শনা পৌরসভার কাউন্সিলার মোঃ সাইফুল ইসলাম মুকুল,প্যানেল মেয়র -৩ জাহানারা খাতুন, মহিলা কাউন্সিলার, বিলকিস খাতুন , সুরাতন খাতুন , দর্শনা পৌরসভার কর নির্ধারক মোঃ সরওয়ার হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন খান, পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আরিফিন হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শাহ আলম , মমিনুল,জাহিদুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান কে নিজ বাড়ি দর্শনা হতে উন্নত চিকিৎসা জন্য গত ৯ নভেম্বর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ভিতরে পৌর মেয়র মতিয়ার রহমানকে অপারেশন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের আশু রোগ মুক্তির জন্য দর্শনা পৌরসভাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের লোকজন।।