চুয়াডাঙ্গা প্রতিনিধি( ১০-১২-২২)।। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের কার্ষালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন। তিনি বলেন মোট ২১৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। কোন রাজাকার ও তার পরিবারের সদস্যদের কমিটিতে স্থান দেওয়া হবে না । ইতমধ্যে ৪০ হাজার ডেলিকেট কার্ড বিতরণ করা হয়েছে ।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক এড, আবু তালেব বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপিত আলাউদ্দিন হেলাসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।।