বিবেক রায় ( কলকাতা )সংবাদদাতা।।
ICHFR এর বোলপুরে শান্তিনিকেতনি ঘরানায় পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ICHFR মৌলিক ও মানবাধিকার অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত এই সংগঠন কাজের নিরিখে একমাত্র মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস। ১৬২২ টি অভিযোগের ১৬১৭ টিতে তাঁরা সফল। জাতীয় থেকে আন্তর্জাতিক সম্মানের একাধিক পালক যুক্ত হয়েছে সংস্থার মুকুটে । আর সেই গর্ব ও অহংকারের প্রধান কান্ডারী দার্জিলিং জেলা কমিটি। ২০১৯ সালের পর ঐ জেলা প্রায় বসে যাওয়ার মতো , কিন্তু ২০২১ সালের মাঝামাঝি সময়ে শিলিগুড়ির মাটিগাড়া শিবমন্দির এলাকায় কয়েজকন এগিয়ে এসে পুনরায় হাল ধরলেন দার্জিলিং জেলার। যাত্রা শুরু হয় নতুন করে। যে ক’জন মানুষ এগিয়ে এসেছিলেন তাঁদের মধ্যে অন্যতম অসীম পন্ডিত। তিনি একজন ইলেক্ট্রনিক্স মেকানিক্ , ও সমাজ কর্মী হিসেবেই পরিচিতি।| বাজারে আছে একটি ছোট্ট দোকান। সেটাই ঘোষিত ICHFR এর জেলা কমিটির অফিস । সেখানে বসেই সংগঠনের কাজকর্ম করেন অসীমবাবু।

দুঃস্থ অধিকার বঞ্চিত মানুষদের জন্য একের পর এক কাজ করে চলেছেন অসীমবাবু তাঁর বাহিনী নিয়ে। হটাৎ করে জুলাই ২০২১ সংগঠনে আবার ভাটা পড়ে যায়। কারণটা সংগঠনের মহাসচিব একাধিক কারণে জেল হেফাজতে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তেই জেলা কমিটিতে ভাটা পড়ে এবং অসীমবাবুরা অপমানিত বোধ করেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে অবাক কান্ড ঘটলো মহাসচিব সংগ্রাম মিত্র ফেসবুক লাইভে এলেন এবং তিনি চ্যালেঞ্জ করলেন একদল বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক সম্পূর্ণ মিথ্যাচার ও অপপ্রচার করেছেন , ভিত্তিহীন খবর প্রচার করেছে তাঁর সাথে কোনো সাংবাদিক যোগাযোগ না করে সত্যাসত্য কোন প্রমান ছাড়াই খবর গুলি প্রচারিত হয়।
ঐ সংগঠনেরই প্রাক্তন সভাপতি যিনি 2018 সাল থেকে সংগঠন থেকে বহি:স্কৃত। তিনি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এরেস্ট হয়েছেন , যখন সংগঠন বা সংগঠনের কারোর সাথে কোনোরূপ যোগাযোগ নেই।
এই ফেসবুক লাইভ এর বিবৃতি দেখে খানিকটা আস্বস্থ হলেও দার্জিলিং জেলার কর্মীদের কাছে সেটাই যথেষ্ট প্রমান মনে হয়নি ।
পরের দিন অনলাইন ভিডিও কনফারেন্সে দার্জিলিং জেলার কর্মীদের সাথে মহাসচিব মিটিং করেন। প্রত্যেকে মি۔ মিত্রকে বিভিন্ন প্রশ্ন করে তাঁদের কাছে আশানুরূপ উত্তর মেলায়, শর্তসাপেক্ষে জেলার কাজ শুরু Hard।
শর্ত হলো- যে যে প্রশ্নের উত্তর তিনি ভিডিও কনফারেন্সে দিয়েছেন সেগুলি প্রেস কনফারেন্স করে তুলে ধরতে হবে , তারপর জেলা কমিটি জনসমক্ষে কাজ করবেন। জেলায় জেলায় অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা। চিঠি লেখা হলো গণশক্তি পত্রিকার দপ্তরে এবং সমস্ত মিডিয়াকে আহ্বান করে কলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করা হল – যেখানে কবি ,সাহিত্যিক ,সাংবাদিক , অন্যান্য মানবাধিকার সংগঠন , শিক্ষাবিদ , আইনজীবী তীব্র ভর্ৎসনা ও প্রতিবাদ জানান সেইসব খবর তৈরী করা সাংবাদিকগুলিকে।
এই নির্ভিক প্রতিবাদে সংগঠনের প্রতিটি সদস্য বাড়তি শক্তি অর্জন করেন , দার্জিলিং জেলা কমিটিরও প্রবল শক্তিবৃদ্ধি হয়। ২২ মে বিশাল সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করেন সেই সম্মেলনে অন্যান্য প্রতিবাদী মানুষদের সাথে অসীমবাবু তাঁর প্রিয় বন্ধু শ্রী পিন্টু ভৌমিককে সাথে পান। এবং তাঁকে এডুকেশন সেলের দায়িত্বও দেওয়া হয়। কিন্তু কোনো একজন কর্মীর জন্য পিন্টুবাবু কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তাই ঐ পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানালেও কেন্দ্রীয় কমিটি তা গ্রহণ করেননি বরং কেন্দ্রীয় কমিটি তাঁকে কাজ করার অবাধ স্বাধীনতা দেন।
অল্পদিনের মধ্যে জেলায় একটি কাজের বিপুল জোয়ার তৈরী করেন পিন্টুবাবু – অসীমববাবুর আন্তরিক অনুপ্রেরণায়। রক্তদান শিবির , সাইবার ক্রাইম সচেতনতা শিবির, অসহায় মানুষের কাছে খাবার , বস্ত্র , বিশেষ ক্ষমতা সম্পন্নদের পাশে থাকা , অন্ধ বিদ্যালয়ে তাঁদের যাবতীয় সরঞ্জাম প্রদান , বৃদ্ধা মাকে বাড়ি ফিরিয়ে দিয়ে নজির সৃষ্টি করে সেরার সেরা হয়ে ওঠে দার্জিলিং জেলা কমিটি।
রাজ্য ও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে পিন্টু ভৌমিক অনলাইন মিটিং করে পিন্টু বাবুকে সম্পাদকের দায়িত্বও দেওয়া হয় এক বিশেষ পরিস্থিতিতে। পিন্টু ভৌমিক অসীম পন্ডিত মহাশয়দের সাথে এগিয়ে এসেছেন সঞ্জয় বর্মন , কৃষ্ণ দে , বিষ্ণুপদ নন্দী , সুখময় নন্দী , শংকর কুমার দাস , বিভোর নন্দী , বিশ্বনাথ রায়, হাতে হাত রেখে , কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন তাঁরা।
গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বোলপুর (শান্তিনিকেতন ) উৎসর্গ মঞ্চে দার্জিলিং জেলার অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দার্জিলিং জেলা কমিটির হাতে আকর্ষণীয় শ্রেষ্ঠ সম্মান তুলে দেন ।
একই সাথে শ্রেষ্ঠ সংগঠকের শিরোপা নিয়ে কেন্দ্রীয় কমিটিতে উত্তীর্ণ হন শ্রী অসীম পন্ডিত , পুরস্কৃত হন জেলা সম্পাদক পিন্টু ভৌমিক , স্টুডেন্ট ইয়ুথ কাউন্সিলের সঞ্জয় চন্দ্র বর্মন , বিষ্ণুপদ নন্দী।
যেহেতু অসীম বাবু কেন্দ্রীয় কোর কমিটিতে প্রমশন পেয়েছেন- সেহেতু ১১ ডিসেম্বর থেকে আর জেলা কমিটির সভাপতি থাকতে পারবেন না। সম্মেলন মঞ্চে মহাসচিব সেই বিবৃতি রেখে পিন্টু ভৌমিক মহাশয়ের হাতে জেলার সমস্ত দায়িত্ব অর্পণ করেন।
জেলার এই সম্মান প্রাপ্তিতে জেলা বাসি এবং রাজ্য কমিটির সকলে গর্বিত।