পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বড় দিন উপলক্ষে হুমকির কোনো তথ্য নাই আমাদের কাছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।