বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি তিনটির দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। আর বাকি আসন উন্মুক্ত থাকবে।

রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়েছে সেগুলো হলো: বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি ও বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।