বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি। এরই ধারাবাহিকতায় দর্শনা পৌর ছাত্রলীগ ও দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজন করা হয়। বুধবার বেলা ১০ টায় দর্শনা আকাশ শপিং কমপ্লেক্স এর সামনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আকাশ শপিং কমপ্লেক্স এর সামনে থেকে দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববির নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা দর্শনা বাজার থেকে দর্শনা পুরাতন বাজার প্রর্যন্ত যেয়ে আবার আকাশ শপিং কমপ্লেক্স এর সামনে র‌্যালি শেষ করে। পরে সেখানেই ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, এছাড়া আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আশরাফুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল লোমান,রাসেল যুগ্ন সম্পাদক প্রভাত,সাংগঠনিক সম্পাদক অপু, মিল্লাত, দপ্তর সম্পাদক রায়হান সহ ছাত্রলীগ কর্মি আক্তার, বাপ্পি, শোভন,সেলিম, প্রান্ত,সাইফুল,সনি প্রমুখ।।