ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসুটিয়া ফকির বাড়ি এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
মশাখালী স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার সুলেমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন মশাখালী ও গফরগাঁও স্টেশনের মাঝামাঝি বাসুটিয়া ফকির বাড়ি এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
খবর পাওয়া সঙ্গে সঙ্গে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।