মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

কাজিপুরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠিত । স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান এমপি তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০জানুয়ারি) দুপুর ১২টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, জেলা পরিষদের সদস্য মুসলিম উদ্দিন তালুকদার, চালিতডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমুখ। বক্তব্য রাখেন।

এসময় কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, সাবেক সহ-সভাপতি জিএম তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিব পরিবারের সকল সদস্য ও জাতীয় চার নেতা এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাও আমিনুল ইসলাম।।