চুয়াডাঙ্গা প্রতিনিধি (০১-০২-২৩) জীবনের নিরাপত্তা চেয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবার মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধ, সাবেক কমান্ডার হাফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আমি পৌর এলাকার রেল পাড়ার বাসিন্দা। আমার বাড়ির পাশে রনি, কাবা,নান্টু, বাধন সহ কয়েক জন দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করায় ২৭ জানুয়ারী রাতে তারা আমার নাতি ছেলে হাসিব সহ বেশ কয়েক জনকে কুপিয়ে জখম করে । হাসিব বতমানে ঢাকার পপুলার হাসপাতালে চিকিংসাধীন রয়েছে । এবিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঐ রাতেই রনি, কাবা ও নান্টুকে পুলিশ আটক করে। জামিনে মুক্ত হয়ে আবারও হুমকি দিচ্ছে । এতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।।