আব্দুর রহমান অনিক।

দর্শনা পৌরসভার আয়োজনে অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দর্শনা পৌরসভা সম্মেলন কক্ষে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেকে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম সবুর,দর্শনা সরকারি কলেজের সহকারী অধক্ষ্য মোঃ নাজিম উদ্দীন, হাজী আকমত আলী,মোঃ মমিনুল ইসলাম, দর্শনা পুর্ব রামনগর সরকারি প্রথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক হারুন অর রশীদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন- ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শৃঙ্খলা বজায় রেখে সঠিকভাবে দিবসটি উদযাপনের জন্য সকলের সহযোগিতার জন্য আহ্বান জানাই। এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।