ভুলতে ভুলতে আর যাবো কত্তোদূর?
জং পড়েছে মাটির সুরে, হারিয়ে গেছে মনন শান…
বায়ান্ন আজ পানসে বড়, ৭১’রেও একঘেয়ে তান।

যেদিক চাই একলা শিমুল; পলাশ ফুলে জমাট লহু
ছাড়তে-ছাড়তে বিরল এখন, কাঁদছি হুহু।

আগুন জুড়ে মলিন ধুলো, প্রতিবাদও নেড়ির মতো
বাঁচছি সবাই হাজার মরে ইচ্ছেরা সব থতমত।

এমন করে আর কতোদিন? ঘোড়া-সহিস সবাই
স্থবির,
ফিরিয়ে দে মা সেই মাটিটা যেথাই আবার জাগার

তাবির।
দেখিস তখন অক্ষর হবো, নতুন ভাষায় ডাকবো মা
যুদ্ধে হবো সমান- সমান, মানচিত্র পাহারা দেবো…

আবার আমি নতুন করে নতুন দেশের মানুষ হবো।
মুন্সি কবির।
১৭/০২/২৩