কোটচাঁদপুর সংবাদদাতা ।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি দলিও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ফারুকুল আলম শেখার সঞ্চালনায়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন, জেলা বিএনপির সদস্য মমিন মনোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামন খান মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক প্রমুখ।
এ সময় মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। সে সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।