দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেল বাংলাদেশে আসা ভারতীয় মৈত্রী সাইকেল র্যালির ১৪ সদস্যের প্রতিনিধিদল। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা নিজ দেশে ফিরেছে।
বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা ভারতীয় ১৪ সদস্যের সাইকেল র্যালির দলনেতা লোপা মিত্র জানান ‘বাংলা কখনো হয় না ভাগ বাংলা ভাষায় আমরা এক’।
তিনি জানালেন, মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা-ভক্তি জানাতে ও বীর শহীদদের স্মৃতি মিনারে পুস্পস্তবক অর্পণ করতে পশ্চিমবঙ্গ ও কোলকাতা থেকে তারা ১৪ জন সাইকেল চালিয়ে গত ১৬ ফেব্রুয়ারি বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
দলনেতা জানান, সব কার্যক্রম শেষে ও সকল বাংলাদেশীদের সার্বিক সহযোগিতায় আজ দেশে ফিরে যাচ্ছি। ধন্যবাদ বাংলাদেশ।
দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ওসি মো: নাইম আহম্মেদ জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় মৈত্রী সাইকেল র্যালির প্রতিনিধি দলটি দর্শনা ত্যাগ করে।।