স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে স্টল প্রদর্শনী করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, মোছাঃ তাসলিমা খাতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ প্রমুখ।
সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত মেলার প্রদর্শনী চলবে। দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ।।