মোঃ আব্দুর রহমান অনিক।। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা- কর্মচারী ও সন্তানদের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুরাতন স্টেডিয়ামে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয় ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ৮ টার সময় চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এসময় অন্যান্যাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেহেনাজ খান (বাঁধন), জেলা প্রশাসক পত্নী ও সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন বয়সের ও গ্রুপ ভিত্তিক খেলায়াড়দের দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।।