কক্সবাজারে চার দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো আসেনি। ক্সবাজার জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, এর উৎপত্তিস্থল দক্ষিণ-দক্ষিণপূর্ব মিয়ানমারে। ঢাকা থেকে এর দূরত্ব ৩৭৮ কিলোমিটার।।