অনলাইন ডেস্ক।
গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন খুন্দিয়া এলাকা হতে ৭০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ মাদক পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ।
২৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন খুন্দিয়া সাকিনস্থ খুন্দিয়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ এর উত্তর পাশে কালিগঞ্জ টু জয়দেবপুর মহানসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ নুরুল ইসলাম (৪৬), পিতা-মৃত আব্দুল ওহাব, জেলা-কুমিল্লা, ২) আব্দুর রব(২৫), পিতা-মৃত আঃ রহিম আলী, জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৭০ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস, ০৩ টি মোবাইল ফোন ও নগদ ৩২৯০/- টাকা উদ্ধার করা হয়। 

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।