চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮ টা থেকে চুয়াডাঙ্গা জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার (১ম দিন) কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এসময় পুলিশ সুপার , প্রার্থীদের পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৮ টায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।


প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।।