রাজিব আহম্মেদ (রাজু)
আসন্ন চুয়াডাঙ্গা জেলা ভালাই পুর মোড় দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই দোকান মালিক সমিতির ভোটে সর্বমোট (৬৫২)ছয়শত বাহান্ন জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবে।
এরই ধারাবাহিকতায় নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনের (২) দুইটি কেন্দ্র পরিদর্শন করেন, চুয়াডাঙ্গার সদর থানার ওসি মাহাব্বুর রহমান (কাজল)।
আরও পড়ুন : ২৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৩ কোটি ডলার
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান কবির, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মান্নান টুটুল,আব্দুল আলিম ফটিক,তৌহিদুল ইসলাম ফোকা ও কাঁচা বাজার কমিটির সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ বাজার কমিটির সকল সদস্যগণ।