নিজস্ব প্রতিবেদক।।

দর্শনা পৌরসভার উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র,নির্বাচিত হওয়ায় মোঃ আতিয়ার রহমান হাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা পৌরসভার ইসলাম বাজার নবাগত মেয়র আতিয়ার রহমান হাবুর নিজ বাস ভবনে দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাথে সাক্ষাৎ করেন ।

এ সময় নবাগত মেয়র আতিয়ার রহমান হাবু সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম,কর নির্ধারক মোঃ সরওয়ার হোসেন , অফিস সহকারী প্রধান রুহুল আমিন খাঁন,দর্শনা পৌর কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশন সভাপতি, মোঃ আরফিন হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,দর্শনা পৌরসভার উচ্চমান সহকারি মোঃ শাহ আলম, ট্রেড লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম ,সহকারী কর আদায়কারী জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম,ইনতাজ আলী জীবন কুমার,মেহেদী হাসান, আব্দুর রহমান অনিক, বিপুল দাস,হেলাল উদ্দিন সহ প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে পৌরসভার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন তাঁরা।

এদিকে, গত বছরের ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দর্শনা পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান।

পরে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। ঘোষণা হয় মেয়র পদে উপ-নির্বাচনী তফসিল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ১৬ মার্চ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ছিলো।গত ২৭ ফেব্রুয়ারি ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এদিনে একক প্রার্থী হিসেবে রয়েছেন আতিয়ার রহমান হাবু। সব মিলিয়ে আতিয়ার রহমান হাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও দর্শনা পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু তারেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতিয়ার রহমান হাবু কে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

আতিয়ার রহমান হাবু দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দর্শনা পৌরসভায় দলীয় প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি পৌরসভার ৪ বারের সদ্য প্রয়াত মেয়র মতিয়ার রহমানের ছোট ভাই। তাদের বাবা মরহুম শামসুল ইসলাম ছিলেন তৎকালীন দর্শনা ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান।

তফসিল অনুযায়ী, সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই দিনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আতিয়ার রহমান নির্বাচিত হন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত দর্শনা পৌরসভার সর্বশেষ মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান দীর্ঘ অসুস্থার পর গত বছরের ২৭ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া দর্শনা পৌরসভার উপনির্বাচনে ভোট হওয়ার কথা ছিল আগামী ১৬ মার্চ।

মেয়র নির্বাচিত হওয়ায় আতিয়ার রহমানকে অভিনন্দন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।।