বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৭ মার্চ) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নিজেদের আজ আত্মসমালোচনা করতে হবে, আমাদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। আমাদের শত্রুরা বসে নেই।
তিনি বলেন, এরা জেনে গেছে, নির্বাচন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজয় নিশ্চিত।