চুয়াডাঙ্গায় স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আহম্মেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন , চার উপজেলার ইউএনওগনসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ সভার শুরুতে স্মার্ট ডিস্ট্রিক্ট তথা স্মার্ট বাংলােেদশের চারটি স্তম্ভ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, সদর ইউএনও শামীম ভুইয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নজরুল ইসলাম।
এরপর আলোচনা করা হয় আগামি বাংলাদেশ কিভাবে স্মার্ট হবে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা কিভাবে নিতে হবে তা নিয়ে আলোচনা করা হয়। বাজার মনিটরিং, স্মার্ট ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলে সড়ক দূর্ঘটনা রোধ, স্বাস্থ্য সেবা বিশেষ করে হাসপাতালের কার্যক্রম, শিক্ষার্থীদের স্মার্ট পদ্ধতিতে পাঠদান, কৃষি স¤প্রসারণ, বিশ^বিখ্যাত চুয়াডাঙ্গার ব্লাক বেঙ্গল গোট লালন-পালনে কিভাবে স্মার্ট উদ্যোক্তা তৈরী করা যায় সেটা নিয়েও মতামত ব্যক্ত করেন বক্তারা ।
আলোচনায় আরো উঠে আসে, স্মার্ট চুয়াডাঙ্গার পরিকল্পনা কেমন হবে। ইউনিয়ন পর্যায়ের গ্রাম গুলোতে রান্নার কাজের জন্য গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিল প্রদান, আর্সেনিক মুক্ত পানি সরবরাহ করা হবে। গ্রামের উৎপন্ন পণ্য অনলাইনের মাধ্যমে সরবরাহ করা।
বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও বিভিন্ন ই-কমার্সের প্রশিক্ষণ করে একটা প্লাট ফর্মে নিয়ে আসা হবে। কৃষিভিত্তিক ই-কমার্সে থাকবে ব্লাক বেঙ্গল গোটের মাংস প্রস্ততকরণ, কৃষি ও ফলমুলের রাজধানীখ্যাত চুয়াডাঙ্গায় উন্নত মানের জুস প্রস্তুতকরণ প্রক্রিয়া গড়ে তুলতে হবে।
এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, চুয়াডাঙ্গাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে সবাই মিলে। শহরের ময়লা-আবর্জনা কমাতে হবে। সড়ক গুলো গড়ে তুলতে হবে স্মার্ট আকারে। আমরা সবাই যদি এক কাতারে কাজ করি তাহলে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করতে সক্ষম হবো।’