কুষ্টিয়ায় ইজিবাইক থেকে পড়ে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ইরান (৩২)। তিনি জেলার মিরপুর উপজেলার পোড়াদহ দক্ষিণ কাটদহ গ্রামের ইউনুস আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ইমরান কুষ্টিয়া শহর থেকে ইজিবাইক যোগে পোড়াদহ যাচ্ছিলেন। পথে ইজিবাইক থেকে হঠাৎ রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।।