আরিফুজ্জামান আরিফ ।। বেনাপোলে ২৫ বোতল ফেন্সিডিল সহ নাজমুল হোসেন (২৫) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

আটক নাজমুল শার্শা থানার হরিশচন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,
বুধবার (১১এপ্রিল) ভোরে পোর্ট থানার বালুন্ডা বাজারের পাশে কাছারি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।।