চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৮-০৪-২৪):চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে নিম্ন আয়ের ৪ হাজার ৬ শত ২১ জন দুস্থ:নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ ভিজিএফ কার্ড এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। বিতরণকৃত এসব ভিজিএফ কার্ডের মধ্যে পৌরসভার ৯ জন কাউন্সিলর প্রত্যেকে ২৯০ টি, সংরক্ষিত ৩ জন মহিলা কাউন্সিলর ১২০ টি করে ও পৌরসভার মেয়র ১,৬২১ টি ভিজিএফ কার্ড বিতরণ করেন। এ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চুয়াডাঙ্গা পৌরসভার ৪৬২১ জন দু:স্থ নারী পুরুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রম চলে। ভিজিএফ কার্ড ধারী প্রত্যেক নারী পুরুষকে জনপ্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। এর বাইরে পৌর সভার নিজস্ব অর্থায়নে প্রায় ১ হাজার নারী -পুরুষের হাতে শাড়ি – লুঙ্গি বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কনজারভেন্সি অফিসার জুবায়ের আহমেদ, কর পরিদর্শক জাহাঙ্গীর আলম, আব্দুল গনি প্রমুখ।।