কোটচাঁদপুর প্রতিনিধি।।

কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক জনতা পত্রিকার কোটচাঁদপুর প্রিতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক দিগন্তবাণী’র বিশেষ প্রতিনিধি মোঃ রায়হান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির পরিবার। (৩রা মে) বুধবার সকালে ঢাকা বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি ।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মরহুম রায়হান উদ্দিন গত কিছুদিন ধরে শারিরীক
নানা অসুস্থ্যতায় ভুগছিলেন। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ভর্তি হয়। ডাক্তারের
তত্বাবধনে ছিলেন। এ অবস্থায় গতকাল ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। কর্মময় জীবনে তিনি সাংবাদিকতা ছাড়াও মোবারক গঞ্জ সুগার মিলের সিআইসি পদে কর্মরত
ছিলেন। এছাড়া কোটচাঁদপুর ডায়াবেটিস সিমিতির পরিচালনা কমিটির সদস্য, মানবাধিকার কমিশনের কোটচাঁদপুর উপেজলা কমিটির সহ সভাপতি, সাংবাদিক ফোরাম কোটচাঁদপুরের সহ-সভাপতিসহ
বিভন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করেছন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে ভাই বোন সহ অসংখ্য গুণকগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের আত্মার
মাগিফরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পৌরসভার প্যানেল মেয়র মোঃ জাহিদ হোসেন, সভাপতি আনোয়ার জাহিদ জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কার্যকারী সদস্য ইউসুফ আলী মিলন, মোঃ আসাদুল ইসলাম, শামিম খান, মাসুম বিল্লাহ প্রমুখ।