কোটচাঁদপুর প্রতিনিধি।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার কাশীপুর পৌর কলেজের সামনে কাভার্ড ভ্যান ও পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৫ জন। আহতদের মধ্যে ৩ জন কে যশোর সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে।

স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,
সকাল সাড়ে ১১ টা দিকে
কোটচাঁদপুর টু কালীগঞ্জ হাইওয়ে রোডে পৌরসভার কাশীপুর পৌর কলেজ এর সামনে কাভার্ড ভ্যান ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে যায় ও চার্জার ভ্যান দুই খন্ড হয়ে ছিটকে পড়েন গাড়িতে থাকা যাত্রীদের। স্হানীয়’রা ফায়ার সার্ভিস কে খবর দিলে আহত ও নিহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কোটচাঁদপুর থেকে চার্জার ভ্যান যোগে কালীগঞ্জ উপজেলার দিকে রওনা হয়ে পৌর কলেজ এর সামনে পৌছালে কালীগঞ্জের দিক থেকে আসা কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থলেই ভ্যান চালক সহ ৩ জন নিহত হয়। নিহতরা হলেন ভ্যান চালক ১. সলেমান(৭০) পিতা মৃত সোবহান মন্ডল গ্রাম ঘিঘাটি উপজেলা কালীগঞ্জ, ২. খুকুমণি (৮) পিতা মোঃ শাহিন রেজা গ্রাম বলাকান্ত কালিগঞ্জ উপজেলা,৩.রাফান (২) পিতা মোঃ রুবেল গ্রাম এলাঙ্গী উপজেলা কোটচাঁদপুর। আহত হয়েছেন মোঃ আল আমিন (৫০) পিতা অজ্ঞাত চট্টগ্রাম শিউলি বেগম (৫০) স্বামী মোঃ তোরাব আলী গ্রাম এলাঙ্গী মোছাঃ রিমা খাতুন( ২৫) স্বামী মোঃ রুবেল কে হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকাজনক হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহতের স্বজন’রা জানান আজ সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মোঃ রুবেল এর স্ত্রী মোছাঃ রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান (২) কে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাঁর পরিবারসহ এলাকার সাধারণ মানুষ।
এদিকে নিহত খুকুমণি ( ৮) নানী শিউলি বেগমের সাথে এলাঙ্গী থেকে বেড়াতে এসেছিল কোটচাঁদপুরে শহরে,প্রতিমধ্যেই লাশ হয়ে গেল এই বলেই তার পরিবারের মধ্যে চলছে আহাজারি।

নিহত ভ্যানচালক এর স্বজন’রা,জানান সলেমান (৭০) পিতা মৃত সোবহান মন্ডল গ্রাম ঘিঘাটি উপজেলা কালীগঞ্জ,আজ সকাল ৮ টার সময় এলাঙ্গী বাজার থেকে কোটচাঁদপুর ভাড়ায় আসেন প্রতিদিনের ন্যায়। কোটচাঁদপুর থেকে দুই জন মহিলা একজন তার ৮ বছরের নাতনী অন্যজন ২ বছরের পুত্র সন্তান ও চট্টগ্রামের একজন কাঁচামাল ব্যবসায়ী সহ পাঁচ জন যাত্রীকে নিয়ে এলাঙ্গী গ্রামের দিকে ফিরছিলেন প্রতিমধ্যে পৌর কলেজ এর সামনে পৌছালে এই দূর্ঘটনা ঘটে।এদিকে কাভার্ডভ্যান চালক দূর্ঘটনা ঘটার পর গাড়ি রেখে পালিয়ে যায়।

এবিষয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের এর নিকট জানতে চাইলে তারা জানান আমরা সাড়ে ১১ টার সময় জানতে পারি। আমরা ঘটনা স্থলে একজন’কে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকিদের স্হানীয়রা হাসপাতালে ভর্তি করেন সেখানে দুই বাচ্চাসহ ভ্যান চালকের মৃত হয়।