বিশ্ব মা দিবস উপলক্ষে দামুড়হুদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মায়েদের সম্মাননা দেওয়া হয়েছে।রোববার সকালে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহারসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা হোসনে জামান।।