কোটচাঁদপুর প্রতিনিধি।।

“শেখ হাসিনার বারতা” নারী পুরুষ সমতা ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মমতাময়ি মা দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে রবিবার বিকালে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব মিলায়াতনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায় এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগমের সঞ্চালনায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ (৩) আসনের সাংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মডেল থানার তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল,সহ-সভাপতি লুৎফর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, কৃষি অফিসার রাজিবুল হাসান, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব, নিপুলিয়ান এর উক্তিটি তুলে ধরেন । এবং বলেন মা শব্দটি অনেক উচ্চাঙ্গে যেটাকে অন্য ভাষা দিয়ে তুলনা করা যায় না । তাই আমি আজকের এই মা দিবসে অনুরোধ করবো প্রতিটি সন্তান যেনো মা এর প্রতি যত্নশীল হই এই প্রত্যাশা রইল। সে সময় মা,জয়িতা নারী, শিক্ষক,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।