চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস আই ইমরান ও এএসআই মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন কাঞ্চনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর থেকে কার্পাসডাঙ্গা খাবলীপাড়ার জামাল খাবলীর ছেলে ইব্রাহিম খাবলী (৩২)কে গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে ২১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে কার্পাসডাঙ্গাপুলিশ ফাঁড়ি সদস্যরা । গ্রেফতার কৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।।