চুয়াডাঙ্গা প্রতিনিধি (২০.০৫.২৩):
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যুব মহিলা লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ১৫টি ইউনিয়নের মহিলা মেম্বরদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শহরের বিটের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন । আলমডাঙ্গা উপজেলা মহিলা লীগের সভাপতি মনিরা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, ইউপি সদস্য সবেদা, বন্যা, ছালেহা সহ অনেকেই ।।