কোটচাঁদপুরে কপোতাক্ষ নদে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ চাইনা দুয়াড়ি পেতে মাছ ধরার অপরাধে দুয়াড়ি জব্দ করে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছে ।
শুক্রবার সকালে পৌর এলাকার দুইটি স্থানে এ অভিযান চালান উপজেলা প্রশাসন। নিষিদ্ধ চাইনা দুয়াড়ি পেতে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) নিরুপমা রায় কপোতাক্ষ নদের পৌর এলাকার দুধসারা ও ব্রিজঘাট এলাকায় এ অভিযান চালান। এ সময় তিনি ১০ টি চায়না নিষিদ্ধ দুয়াড়ি জব্দ করেন। পরে তা ওই নদের তীরেই আগুন দিয়ে ধ্বংস করা হয়।
দুয়াড়ি ধ্বংসের সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার, কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মোঃ হারুন সহ থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ গ্রহণ করেন।।