জুনিয়র ট্রেনিং কলেজ ও কলেজ অব এডুকেশন যশোরের প্রবীন প্রাক্তন শিক্ষার্থীদের পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান একপর্যায় মিলনমেলায় পরিণত হয়। ৫২ বছর সকলে একসাথে মিলিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। একে অপরের স্মৃতিচারণ করেন। সেই সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান। প্রাক্তন শিক্ষার্থী আব্দুল গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ইফতেখার আলম, এসএম শফীউল্লাহ, নজরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল গফ্ফার, রুহোল কুদ্দুস, আব্দুর রশীদ, এসএম আবু বক্কর, রুহুল আমিন, আমান উল্লাহ, ইয়াকুৃব হোসেন, আব্দুল মান্নান, বিকাশ চন্দ্র মল্লিক, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুস সোবহান, ফজলুল হক, ফরিদা খাতুন, আব্দুস সামাদ, হোসনে আরা প্রমুখ।।