তিন দেশের বিদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার তিনি পৌঁছলেন পাপুয়া নিউ গিনিতে৷ আর সে দেশে পৌঁছতেই এই ঘটনা ঘটল৷ এ এমন এক দৃশ্য যা আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু যে বিরল তা-ই নয়, অভূতপূর্ব৷ ভারতীয় রীতি মেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে৷

প্রধানমন্ত্রী বিমান থেকে নেমে আসতেই তাঁকে জড়িয়ে ধরেন জেমস৷ তারপরেই পা-এ হাত দিতে এগিয়ে যান৷ মোদিও তাঁকে জড়িয়ে ধরে কাঁধে হাত রাখেন৷ তারপরে করমর্দন করে এগিয়ে যান দুজনে৷
পোর্ট মোর্সবাইতে সে দেশের রীতি অনুযায়ী নাচে গানে স্বাগত জানানো হয় মোদিকে৷ দেওয়া হয় গার্ড অফ অনার৷

প্রধানমন্ত্রী পৌঁছনোর আগেই সেখানে উপস্থিত ছিলেন পাপুয়া নিউ গিনিতে বসবাসকারী ভারতীয়েরা৷ তাঁরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তাঁকে অভিবাদন জানান৷ তোলেন সেলফিও৷

গোটা অভিজ্ঞতার কথা জানিয়ে ট্যুইট করেছেন নরেন্দ্র মোদিও৷ তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী জেমস ম্যারাপেকে ধন্যবাদ যে, উনি বিমানবন্দরে এলেন এবং আমাকে স্বাগত জানালেন৷ এই ঘটনা আমি সবসময় মনে রাখব৷ এই সফরকালে ভারতের সঙ্গে (এই দেশের) ভবিষ্যৎ সম্পর্ক আরও মজবুত করার দিকে বিশেষ নজর রাখব৷