চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় হতদরিদ্র এক ভ্যান চালকের ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানটি চুরির সংবাদ শুনে অসহায় বৃদ্ধ বাবার হৃদক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। গত বৃহস্পতিবার দুপুরের দিকে দর্শনা পৌরসভার হল্ট স্টেশন থেকে ভ্যানটি চুরি হয়।
উপজেলার কার্পাসডাঙ্গার চুরি হওয়া ভ্যানের মালিক আমির ও তার পরিবারের লোকজন জানায়, আমির যে বয়সে স্কুলে যাবার কথা খেলার কথা তা না পাঠিয়ে সংসারের হালধরতে হয়েছে।
এদিকে ছেলে আমির (১০) জননা, গত বৃহস্পতিবার সকালে কুড়ুলগাছি বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে দর্শনা হল্ট স্টেশনে যায়। তখন যাত্রীরা বলে আমরা কিছু মালমাল কিনে তোর ভ্যানে করে নিয়ে যাবো তুই আমাদের সাথে আয়। সে ভালো মনে তাদের সাথে যায় বসিয়ে রাখে, এসময় আগে থাকতেই তাদের পূর্ব পরিকল্পিত ভাবে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় চোররা।
ভ্যান চুরির সংবাদ শুনে উপজেলার কার্পাসডাঙ্গার মাঝপাড়ার অসুস্থ শাহজান আলীর একমাত্র সংসার চালানো বাহনটি অনেক খোজাখুজির পর না পেলে আরো অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকজন গত শুক্রবার সকালে তাকে সদর হাসাপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার পর পর অতিরিক্ত চিন্তার কারণে হৃদক্রিযা বন্ধ হয়ে নিজ বাড়িতেই বিকাল ৫ টার দিকে মারা যায়।।