স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ ৫ জেলায় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি বলেন সরকার কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প হাতে নিয়েছে। কম্পিউটার প্রশিক্ষণ বেকার যুবক- যুবতীরা নিজেদের পায়ে দাড়াবে বলে আমি বিশ্বাস করি।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম, সংস্থার নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জেসমিন জাহান মুন চুয়াডাঙ্গায় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেল।

সাংবাদিক বিপুল আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠানে
অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সিদ্দিকী সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মাগুরা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আসাদুল ইসলাম, ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল লতিফ শেখ, সংস্থার ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি জোয়াদ আলী,
সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল আহমেদ ও কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফ উল হক মুরাদ।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলা কার্যালয় থেকে একযোগে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা । এর মধ্যে চুয়াডাঙ্গায় ২ ব্যাজে ৬০ জন, মেহেরপুরে ৩ ব্যাজে ৯০ জন, কুষ্টিয়া ২ ব্যাজে ৬০ জন, ঝিনাইদহ ২ ব্যাজে ৬০ জন ও মাগুরায় ২ ব্যাজে ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিবেন। সম্পুর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণে ২ মাসে ৪৫ কার্যদিবস ক্লাস হবে।

“দুস্হ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্হার উন্নয়ন” প্রকল্প বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর এবং বহুমুখী মানব কল্যাণ সংস্থা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় এ প্রকল্পের প্রধান লক্ষ্য।