চুয়াডাঙ্গায় ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পিত উন্নয়ন ব্যাতীত মাঠের সীমানা ছোট করে হাঁটার রাস্তা তৈররির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জেলার সাবেক খেলোয়াড় ও এলাকাবাসীর উদ্যাগে খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ‘হঠাৎ করে চুয়াডাঙ্গা ভি.জে.সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লালহোসেন বিদ্যালয়ের মাঠের পূর্বদিকের সীমানায় হাঁটার রাস্তা তৈরীর উদ্যাগ গ্রহণ করেছেন। হাঁটার রাস্তা তৈরী করার জন্য মাঠে নির্মাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে। স্থানীয়দের বাধার মুখে কিছু দিন কাজ বন্ধ রাখা হলেও আবার কৌশলে কাজ শুরুর চেষ্টা অব্যাহত রেখেছেন প্রধান শিক্ষক ,যা অত্যন্ত নেক্কারজনক।

বক্তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দপরিকল্পিত উপায়ে খেলার মাঠটি রক্ষার করা জরুরী। এর আগে এই মাঠটি ভুয়া দলিল করে দখল করার চেষ্টা চলানো হয়েছিল। সেটা কঠোরভাবে প্রতিরোধ করে ভি.জে.সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল।’

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বী সাগর, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খোকন, খেলোয়াড় জাহেদ মোহাম্মদ রাজিব খান, জাভেদ মোহাম্মদ রমিজ খান, বিসিবির চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষক জেহাদ-ই-জুলফিকার টুটুল, খেলোয়াড় রোকননুজ্জামান রিপন, সেলিমুল হাবিব, আব্দুল মালেক, শিমুল হোসেন, ইমরানসহ সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।।