কোটচাঁদপুর প্রতিনিধি।।
কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে অবৈধভাবে মাটি কাটা ভেকু জব্দ করা হয়েছে।
এ অভিযান চালান উপজেলা প্রশাসন। জানা যায়, মঙ্গলবার সকালে এমন খবরে উপজেলা সহকারী (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিরুপমা রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলুহর ইউনিয়নের মরুটিয়া গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের ছেলে তক্কেল বিশ্বাস ভেকু কৃষি জমি থেকে মাটি বিক্রি করার অপরাধে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দেওয়া হয়।
এদিকে অভিযানের খবরে ভেকু ফেলে পালিয়ে যান ভেকু ড্রাইভার, হেলপার আর ট্র্যাক্টর ড্রাইভাররা।
পরে তিনি ভেকুর ব্যাটারি জব্দ করেন। ভেকুটি জিম্মায় দিয়ে আসেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের কাছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রশীদ, অফিস সহায়ক মাহফিজুর রহমান ডাবলু , কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক ইউনুস আলীসহ থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে উপস্থিত ছিলেন।।