চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলি আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর মা প্রয়াত আঃ ওহাব বিশ্বাসের স্ত্রী সখিরন নেছা(৯০) দামুড়হুদার রোঘুনাথপুর গ্রামের নিজ বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইন্তকাল করেছেন(,ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে ৬পুত্র ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় রোঘুনাথপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে নিজ গ্রামের গোরস্হানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজে অংশ গ্রহন করেন ঝিনাইদাহ -৩ আসনের সংসদ সদস্য সফিকুল আজম খান চঞ্চল ,চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সহকারি পুলিশ সুপার (এডমিন) আবু তারেক, জেলা আওয়ামীলীগ সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মন্জু,সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,জেলা যুবলীগ আহবায়ক নইম জোয়ার্দার জেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান সহ সর্বদলীয় লোকজন।।