নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহ হতে মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

৫ জুলাই ২০২৩ ইং তারিখ ০০:১০ ঘটিকার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ থানার মামলা নং-৫০ এর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সরনীর ১৮(ক) ধারার মামলার পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার খালিশপুর বাজারস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানার খালিশপুর বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার পলাতক আসামী- মোঃ সোলাইমান(৫১), পিতা- শের আলী মন্ডল, সাং- মহারাজপুর, থানা- সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।