নিজস্ব প্রতিবেদক।
ঝিনাইদহ হতে প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
৯ জুলাই ২০২৩ তারিখ র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার সিআর নং-৩১৩/১৯ এর প্রতারণা মামলার ০১ বছর ০২ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। অ
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ঝিনাইদহ জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী-রনি মিয়া(২৩), থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।