অনলাইন ডেস্ক।

২০২২ সালের মাঝামাঝি সন্ত্রাসবাদী আর গ্যাংস্টারদের যোগসাজশ খুঁজতে সারা উত্তর ভারতে অভিযানে নামে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তখনই এক গ্যাংস্টারের বাড়ি থেকে আটক করা হয় অনুরাধাকে।

বরাবর যাতে বাধা দেওয়া হয়েছে, তা-ই করেছেন তিনি। পালিয়ে বিয়ে থেকে অপরাধ জগতে প্রবেশ, খুনে সাহায্য। দুঁদে গ্যাংস্টারের প্রেমে পড়ে একত্রবাস। এনকাউন্টারে সেই গ্যাংস্টারের মৃত্যু হলে অন্য এক গ্যাংস্টারকে বিয়ে করেন ‘লেডি ডন’ অনুরাধা চৌধরি। কে এই ‘লেডি ডন’? কী তাঁর পরিচয়?

২০২২ সালের মাঝামাঝি সন্ত্রাসবাদী আর গ্যাংস্টারদের যোগসাজশ খুঁজতে সারা উত্তর ভারতে অভিযানে নামে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রায় ৫০টি জায়গায় তল্লাশি চালায় তারা। তখনই এক গ্যাংস্টারের বাড়ি থেকে আটক করা হয় অনুরাধাকে। তার আগে দীর্ঘ দিন তাঁর খোঁজ মেলেনি।

অনুরাধাকে জেরা করে এনআইএ। তার আগে ২০২১ সালেও এক বার গ্রেফতার হয়েছিলেন অনুরাধা। জুলাই মাসে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ শাখা। তখনই জানা যায়, গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জাঠেরিকে বিয়ে করেছেন অনুরাধা। এই অনুরাধা গ্যাংস্টার আনন্দপালের প্রাক্তন বান্ধবী।

আনন্দপালের হাত ধরেই অপরাধ জগতের ‘রানি’ হয়ে উঠেছিলেন অনুরাধা। যদিও ওই জগতে প্রবেশ তার আগেই।

রাজস্থানের শিকার জেলার ফতেপুরের কাছে আলফাসার গ্রামে জন্ম অনুরাধার। ছোটবেলাতেই মা মারা গিয়েছিলেন। বাবা ছিলেন সরকারি চাকুরে। মেয়েকে খুব ভালবাসতেন। পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাতে চাইতেন।

ছোট থেকে পড়াশোনায় খুব ভাল ছিলেন অনুরাধা। বিবিএ করার পর চামাডিয়া কলেজ থেকে এমবিএ করেন তিনি।

কলেজে পড়ার সময় দীপক মিঞ্জ নামে এক ব্যক্তির প্রেমে পড়েন অনুরাধা। তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের অমতে দীপককে বিয়ে করেন অনুরাধা।

বিয়ের পর স্টক মার্কেটের মাধ্যমে টাকা রোজগার করতেন অনুরাধা এবং দীপক। মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে তছরুপের অভিযোগ ওঠে। বহু মানুষ টাকা চেয়ে অনুরাধাকে হুমকি দিতে থাকেন।

অনুরাধা দাবি করেন, তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশ সাহায্য করেনি। এ দিকে লক্ষ টাকার দেনা। এই সময়ে বলবীর বানুদার মাধ্যমে আনন্দপালের সঙ্গে পরিচয় হয় তাঁর।

সুত্র : আনন্দ বাজার।