কোটচাঁদপুর প্রতিনিধি।
দেশের চলমান পরিস্থিতি মোকাবেলা। জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান। কোটচাঁদপুর উপজেলার জনসাধারণের জান মালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মডেল থানা পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। (২৯ জুলাই) শনিবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে ও শহরে এ মহড়া দেয় পুলিশ। মহড়ার নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোঃ মুন্না বিশ্বাস ও মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন। সে সময় মডেল থানায় কর্মকর্তা পুলিশের একটি চৌকস দল মহড়ায় অংশ গ্রহণ করেন। মহড়ার বিষয় মডেল থানার উপপরিদর্শক এস আই সাজ্জাদ হোসেন বলেন, পুলিশি জনতা জনতায় পুলিশ। জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার সব সময় প্রস্তুত আছি এটা জানান দিতেই আমাদের এ মহড়া।