কোটচাঁদপুর প্রতিনিধি।

বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) রবিবার বিকেলে পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড উপজেলা আওয়ামীলীগের দলিও কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ দলিও কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলুর সভাপতিত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামিলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সাবেক যুবলীগ সভাপতি মীর কাশেম, পৌর সভার প্যানেল মেয়র ও পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রমুখ। সে সময় সরকারের পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলেন নেতা কর্মীরা।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগেসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।